back to top

কাপ্তাই রাস্তার মোড়ে প্রকাশ্যে চলছে “মাদক সম্রাজ্ঞী মরিয়ম আকতার ঝর্ণার ”মাদক বাণিজ্য

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২৩:১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার মোহড়া এলাকায় এখন প্রকাশ্যে চলছে “মাদক সম্রাজ্ঞী মরিয়ম আকতার ঝর্ণার ”মাদক বাণিজ্য। অভিযোগ রয়েছে, মরিয়ম আকতার প্রকাশ ঝর্ণা নামের এক নারী এই অঞ্চলের মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ছত্রছায়ায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার গাঁজা ও ইয়াবা কেনাবেচা হচ্ছে, যা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।

অনুসন্ধানে জানা যায়, মরিয়ম আকতার প্রকাশ ঝর্ণা এককভাবে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছেন না। তার সাথে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট, যার মূল হোতা পুলিশের কথিত সোর্স বেলাল। অভিযোগ রয়েছে, বেলালকে ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন স্তরের অসাধু কর্মকর্তাদের নিয়মিত ‘মাসোহারা’ বা ঘুষের বিনিময়ে এই ব্যবসা টিকিয়ে রেখেছেন তিনি।

গ্রেপ্তার ও মোটা অংকের ঘুষ: গত ৯ জুন বায়েজিদ থানা পুলিশ মরিয়ম আকতার প্রকাশ ঝর্ণার স্বামী ও ভাইকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে। কিন্তু রাতের আঁধারে সোর্স বেলালের মধ্যস্থতায় ৭ লক্ষ টাকা ঘুষ দিয়ে তাদের মুক্ত করে আনা হয়।

জানা গত সপ্তাহে ডিবি বন্দর পুলিশের এর টিম নাম্বার ৫২ এর এস আই ইমাম মাদকসহ তার ভা্ই-বোনকে আটক করলেও, সোর্স বেলালের মধ্যস্থতায় নগদ ৫ লক্ষ টাকার বিনিময়ে ভাই ও বোনে ছেলেকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাদক সিন্ডিকেট শুধু সাধারণ মানুষকে জিম্মি করছে না, বরং রাজনৈতিক ব্যক্তিত্বদেরও প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় মোহড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী মাদকবিরোধী অবস্থান নিতে চাইলে তাকেও ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

মাদক সম্রাজ্ঞী মরিয়ম আকতার ঝর্ণা এখন খুবই কৌশলী তিনি সোর্স বেলালের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন গণমাধ্যমে স্থানীয় অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করিয়ে নিজের ব্যবসার আরো বাড়িয়েছেন। এছাড়া, মোহড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মাসিক ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকাটিকে নিরাপদ ‘মাদক স্পট’ হিসেবে গড়ে তুলেছেন। স্থানীয়দের দাবি, এই এলাকায় বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ টাকার মাদক পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে।

মাদকের এই ভয়াবহ থাবা চট্টগ্রামের তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়ে স্থানীয়রা বলেন: “ মাদক সম্রাজ্ঞী মরিয়ম আকতার ঝর্ণা “ ও তার সিন্ডিকেট সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, পুলিশের সোর্স বেলালের মাধ্যমে যে অসাধু পুলিশ কর্মকর্তাদের নাম ম্যনেজ করেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মোহড়া ও কাপ্তাই রাস্তার মোড় এলাকাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাব এবং পুলিশের সমন্বয়ে প্রতিদিন নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসি প্রতিবেদককে জানান চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে জনস্বার্থ রক্ষায় এই মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে পারে। অন্যথায়, সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।