সোশ্যাল প্ল্যাটফর্মে শিল্পী নবারুনের আগমনী গান ‘এসো হে জগৎ জননী’


ক্রাইম বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন /
সোশ্যাল প্ল্যাটফর্মে শিল্পী নবারুনের আগমনী গান ‘এসো হে জগৎ জননী’

শরতের স্নিগ্ধতায় দেবী দুর্গার পৃথিবীতে আগমনের আর বেশি দিন বাকি নেই। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এরই মধ্যে পূজার আমেজ বইতে শুরু করেছে।

উৎসবটিতে আরও বাড়তি মাত্রা যোগ করে সংগীতাঙ্গনও। হিন্দুধর্মের প্রধান ধর্মীয় উৎসব সামনে রেখে দেবী দুর্গার বহুল প্রচলিত আগমনী গান

এবারের পূজায় ‘এসো হে জগৎ জননী” শিরোনামে নতুন একটি আগমনী বাংলা গান মিউজিক ভিডিও আকারে তৈরি করা হয়েছে।

গানের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলে এতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস। পূজা উপলক্ষে নতুন আগমনী গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।

‘আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে রের্কড করা গানটির সঙ্গীতায়োজনে আছেন অশোক চৌধুরী, সুর দিয়েছেন রাজীব মজুমদার। বেহালা বাজিয়েছেন অপরাজিতা চৌধুরী এবং ভিডিও এডিটিং করেছেন প্রনয় বিশ্বাস।

গানটি গত ১৮ সেপ্টেম্বর থেকে গানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যায়। শিল্পীর ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রথম প্রকাশ পাই। যা এখন অনেকের ফেসবুক টাইমলাইনে ছড়িয়ে পড়েছে।

কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস আশা করছেন, গানটি সবার ভালো লাগবে এবং গানটি দর্শকের পূজার আমেজ বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

উল্লেখ্য, পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস শিল্পীর পাশাপাশি একজন বিশিষ্ট গুণী গীতিকবি ও সুরকার।

তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে আছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল,উলুধ্বনি দে,বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ,শোনায় নতুন প্রেমবাণী, গুরুর নামে ভাসাও তরীসহ অসংখ্য গান।