বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


ক্রাইম বাংলা প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন /
বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চ্যাম্পিয়ন গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ সপ্রাবি ও হাজি লাল মিয়া সপ্রাবি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র বোয়ালখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে| গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফুটবল খেলায় বালিকাদের ফাইনালে উপজেলার চরখিজিরপুর হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে| অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পৌরসভার গোমদণ্ডী প্রবর্তক হেমপঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ˆসয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে| ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক| উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার| শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, সুমন কুমার দাশ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল হাছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন| খেলা পরিচালনা করে রেফারি হেলাল উদ্দীন টিপু, প্রজীব কুমার বড়ুয়া, মো. ওসমান, মোহাম্মদ রফিক ও হিল্লোল কান্তি দে| খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন|