কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আজিম (৪০) কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।
আরও পড়ুন
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেলে ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় যাচ্ছিলেন। পথে ফুলছড়ি গেট এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।
এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত। স্থানীয়রা আহত নুরুল আজিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

