ফটিকছড়ি শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্ছাকল্পতরু মহাযোগীরাজ শ্রী শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংসদেব (ফকির) বাবাজীর ২১১তম আবির্ভাব ও ১২৯তম তিরোধান তিথি মাঘীপূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আয়োজনে সম্পন্ন হয়ছে।
১ ফেব্রুয়ারি রবিবার ব্রহ্মমুহুর্তে ঊষাকীর্তন,মঙ্গলারতি, পুজা,গীতাপাঠ,বিশ্বশান্তি যজ্ঞ,ধর্ম সম্মেলন,নাম যঞ্জের অধিবাস কীর্তন, গুরুদাস বাবাজীর জীবনালোকে সংগীতাঞ্জলী অনুষ্ঠিত হয়।
সংগীত পরিবেশন করেন মরমী লালন শিল্পী ভজন ক্ষ্যাপা,শিমুল শীল,প্রকাশ রায় হিমেল,সুব্রত ধর,মৃদুল শীল,লিটন সুত্রধর,প্রমল সুত্রধর প্রমুখ।
২ ফেব্রুয়ারী সোমবার মহাসমারোহে অষ্টপ্রহর ব্যাপী মহা নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা পুজা উদযাপন পরিষদ,বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ,জন্মাষ্টমী উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট,জাগো হিন্দু পরিষদ,জাতীয় গীতা পরিষদ,ভূজপুর থানা পুজা পরিষদ,ফটিকছড়ি পৌরসভা পুজা পরিষদ,নাজিরহাট পৌরসভা পুজা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

