back to top

সুয়াবিল সিদ্ধাশ্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা-ঔষধ বিতরন ও রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩

উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্ছাকল্পতরু মহাযোগীরাজ শ্রী শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংসদেব (ফকির) বাবাজীর ২১১তম আবির্ভাব ও ১২৯তম তিরোধান তিথি মাঘীপূর্ণিমা উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ বিতরন,ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

চিকিৎসা ক্যাম্পের উদ্ভোধন করেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনোজ চৌধুরী।

চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.বিবরন দাশ,ডা.নয়ন ধর,ডা.নেহেরুলাল ধর,ডা.এস কে পাল সুজন।

পরিচালনায় ছিলেন ডা.মানিক দেবনাথ,ডা.পরিতোষ ভট্টচার্য,ডা.সমীরন চক্রবর্তী,ডা.মিলটন দে,ডা.লিটন চক্রবর্তী,ডা পংকজ রায়,ডা.রাহুল নাথ,রিতেশ রায়,ডা.প্রতাপ রায়,ডা.ছোটন শীল,রক্ত গ্রুপ নির্ণয়ে ছিলেন সজীব মাদ্রাজী।