চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড়হাতিয়া নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে গোপন সোর্সের তথ্যমতে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের টিম যৌথ অভিযান অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানে তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনালা বন্দুক, ১২ বোর শটগানের দুটি লিডবল কার্তুজ এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

