চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিনহাজ। সে স্থানীয় মো. শহীদ ড্রাইভারের ছেলে।
আরও পড়ুন
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে তার কেনাকাটাও সম্পন্ন হয়েছিল। হঠাৎ গতকাল রাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

