চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন বিজিসি ট্রাস্ট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দূপুর একটার সময় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে লোহাগাড়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন ঈগল পরিবহনের বাসটি।
চন্দনাইশ বি জি সি ট্রাস্ট ভার্সিটি গেইট ক্রস করার সময় পরিবহনটির সামনে ডানদিকের চাকা ফুঠো (পাংচার) হয়।
চালক হঠাৎ ব্রেক করার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে ১০ ফুট নিচে খাদে পড়ে যায়।
এ ঘটনায় বাসটির হেলফারসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বি জি সি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

