back to top

টেকনাফে পৃথক অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০৯:০৯

কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে ছয় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে দুটি জিআর ও একটি সিআর পরোয়ানায় দুজন, নিয়মিত মামলায় দুজন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, চলমান এসব অভিযানের লক্ষ্য হলো এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানান, অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।