AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১৪:৫৪

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে।

তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের চিন্তা ও পরিকল্পনা নগরায়নকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

আলোচ্য প্রতিযোগিতার জন্য থিম-১: নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা এবং থিম-২: আরবানডিজাইন শিরোনামে দু’টি থিম নির্ধারণ করা হয়।

দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগে /স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়া উপস্থাপন করে।

প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার ওপর ভিত্তি করে বিচারকগণ প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন।

আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩ টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩ টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।

নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান।

আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মোঃ সাজ্জাদুল ইসলাম।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।