AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

গুইমারায় চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজ আটক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

গুইমারায় চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজ আটক

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ০৭:২৬

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার থেকে চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)।

জানা গেছে, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পেট্রোল দলের সদস্যরা আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করে।

এসময় উপস্থিত ট্রাক চালক ও সাধারণ মানুষের কাছ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির।