AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পাহাড়তলী থানার অপহরণ-চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পাহাড়তলী থানার অপহরণ-চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০১ জুন, ২০২৫ ০৬:৫০

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় দায়েরকৃত অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গতকাল শনিবার (৩১ মে) দুপুর দেড়টা থেকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকা ও পাঠানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-রাউজান উপজেলার নওজিসপুর এলাকার বাসিন্দা জাফর আহমদের ছেলে মো. জুবায়ের (২৯), ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকার মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতি (২১) ও নগরীর পাহাড়তলী থানাধীন বাইন্নাপাড়া এলাকার মো. বাহারের ছেলে মো. রিয়াজ প্রকাশ আলভী (২৭)।

আজ রবিবার র‌্যাব থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার তিনজনই পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামি।

শনিবার দুপুরে গোপন সোর্সের খবরে তাদের অবস্থান নিশ্চিত করে তাৎক্ষনিক অভিযানে নামে র‌্যাবের টিম। নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকা থেকে প্রথমে জুবায়ের ও শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে পাঠানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. রিয়াজ প্রকাশ আলভী নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাবের টিম।

গ্রেপ্তার আসামিদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

জেএন/পিআর