AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাঙ্গুনিয়ায় অপহরণের ২২ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার ৫ যুবক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাঙ্গুনিয়ায় অপহরণের ২২ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার ৫ যুবক

প্রকাশিত: ০১ জুন, ২০২৫ ০৮:২৩

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন লালারখিল এলাকা থেকে অপহরণের প্রায় ২২ ঘন্টা পর অপহৃত ৫ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) রাতে উপজেলার মহিষেরবাম এলাকায় ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালালে গাছের সাথে বাঁধা অবস্থায় তাদের পাওয়া যায়।

উদ্ধারকৃতরা হল- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা।

জানা গেছে, গেল ৩০ মে শুক্রবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন ৫ মারমা যুবক।

তারা আমতলী পাড়া এলাকা থেকে ব্যাঙ শিকার করতে করতে লালারখীল এলাকায় চলে আসে। রাত সাড়ে ১১টার সময় হঠাৎ পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের ভিতরে নিয়ে যায় এবং গাছের সাথে বেঁধে রাখে।

পরদিন অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না পেলে তাদের মেরে ফেলার হুমকি প্রদান করে অপহরণকারীরা।

স্বজনরা বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানাকে অবহিত করলে পুলিশের বিশেষ একটি টিম অভিযানে নামে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে অভিযান চালায় পুলিশ।

উপজেলার মহিষেরবাম এলাকায় ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সেখানে গাছে বাঁধা অবস্থায় অপহৃত ৫ জনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদা বলেন, অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।