AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে ট্রাক চাপায় গাড়ি চালকের সহকারী নিহত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে ট্রাক চাপায় গাড়ি চালকের সহকারী নিহত

প্রকাশিত: ০৫ জুন, ২০২৫ ০৫:৪০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই মস্তাননগর নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরির সামনে ট্রাক চাপায় ২০ বছর বয়সী এক গাড়ি চালকের সহকারীর নিহত হয়েছে।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই চালকের নাম আরিফ হোসেন। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। আরিফ নাহার এগ্রো গ্রুপের মালামাল বহনকারী গাড়ির চালকের সহকারী।

‎জানা গেছে, সিরাজগঞ্জ থেকে মালামাল সরবরাহ করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার কর্মস্থলে গাড়ি রেখে খাবার খাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। আরিফ গত এক মাস আগে নাহার এগ্রো গ্রুপের গাড়ি চালকের সহকারী হিসেবে যোগ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাহিম জলিল বলেন, ’জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বুধবার রাত ১১ টার দিকে ট্রাক চাপায় নিহত আরিফ হোসেন নামে এক যুবকের লাশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এবং তাৎক্ষনিক হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ‎জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক ‎বোরহান উদ্দিন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি ঘটনার পর পর পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।