AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ০৪:৩৩

চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সাহায্য ও সহায়তা দিতে জন্য জরুরি হটলাইন নম্বর চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

হটলাইন নম্বরগুলো— +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। যেকোনো জরুরি প্রয়োজনে অথবা দেশে ফিরতে সহায়তা পেতে এই নম্বরগুলোর হোয়াটসঅ্যাপে কল করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।

ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।