AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

স্বর্ণখনি ধসে প্রাণ গেল অর্ধশত শ্রমিকের | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

স্বর্ণখনি ধসে প্রাণ গেল অর্ধশত শ্রমিকের

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১১:১২

সুদানের উত্তরপূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ৫০ শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের দৈনিক আলরাকোবা জানিয়েছে, রোববার (২৯ জুন) সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথও ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েক জনকে উদ্ধার করা হয়।

এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সুদান বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ। দেশটির বিভিন্ন খনিতে স্বর্ণের মজুতও বিপুল।

তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরপত্তা নিশ্চিতে ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদানের সরকারের ব্যাপক সমালোচনা আছে। সূত্র : আনাদোলু এজেন্সি