AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ব্যাংক হলিডে আজ, বন্ধ সব লেনদেন | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ব্যাংক হলিডে আজ, বন্ধ সব লেনদেন

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৫ ০৩:৫৭

দেশে আজ ‘ব্যাংক হলিডে’ পালিত হচ্ছে। ফলে মঙ্গলবার (১ জুলাই) সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

শুধু প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত।

বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।

এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্য সব ধরনের লেনদেন।