AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অচেনা নারীর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অচেনা নারীর

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৭:২৬

চট্টগ্রামের সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অচেনা এক নারী।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারি সিকদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে রেললাইনে এক নারীকে পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশের একটি টিম এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা আরও বলেন, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস শুক্রবার সকাল ৭ টার দিকে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে।

মরদেহের অবস্থা দেখে তারা ধারণা করছেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার রতন কান্তি দাশ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মৃত নারীর মুখমন্ডল থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাছাড়া কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি এ কর্মকর্তা।