AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ফটিকছড়িতে ঘরের সামনের পুকুরে মিলল বৃদ্ধ এনামের লাশ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ফটিকছড়িতে ঘরের সামনের পুকুরে মিলল বৃদ্ধ এনামের লাশ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৩:১৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় নিজ ঘরের সামনের একটি পুকুর থেকে ষাটোর্দ্ধ বয়সী বৃদ্ধ মোহাম্মদ এনামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শাহ চৌমুহনী এলাকার মিয়া সিকদার বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত এনাম একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য ছেলেকেই দায়ী করছে এলাকাবাসী। তবে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত এনামের চাচাতো ভাই মো. জসিম বলেন, শুক্রবার সকাল থেকেই ভাই এনাম নিখোঁজ। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড়ে তার লুঙ্গী দেখা যায় এবং পুকুরে একটি ব্যাগ ভাসতে দেখেন। পরে দুপুরের দিকে পুকুরে নেমে এনামের মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, নিহতের ছেলে মো. মোবারক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এনামকে শারীরিক নির্যাতন করতো এবং মোবারকই তার বাবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে বলে ধারণা থেকে এর সঠিক বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, নাজিরহাট পৌর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধারের তথ্য পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শণে থানা পুলিশের একটি টিম গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।