AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৫:৫৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।

‎নিহত শাহরিয়ার ওই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে। তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

নিহতের ‎পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি নির্মাণ কাজের জন্য পানির মোটর চালানোর সময় আকিব বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।