AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পতেঙ্গায় ৪০ লক্ষ টাকার বিদেশী মদ জব্দ করেছে কোস্ট গার্ড | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পতেঙ্গায় ৪০ লক্ষ টাকার বিদেশী মদ জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১২:০৩

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড

জানা গেছে, গোপন সোর্সের খবরে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

পতেঙ্গা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানকালে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত বিদেশী মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।