AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১১:৫১

চট্টগ্রামের আনোয়ারায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. রুবেল নামে ২৪ বছর বয়সী এক যুবক।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ছাদুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল একই এলাকার মো. ইলিয়াসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত যুবক পরিবারের সাথে বসবাস করতেন। আড়াই বছর আগে একই ইউনিয়নের জেনি আক্তারের (২১) সাথে তার বিয়ে হয়। পারিবারিক কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়।

অভিমান করে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।