AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম গ্রেপ্তার

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১২:২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) রাতে তার বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইব্রাহিম একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তালেবের ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, যুবলীগ নেতা ইব্রাহিমকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।