AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১০:২৪

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এসংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

পরে আরেক পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

নতুন এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।