AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৫:২৪

জাহাজ ভাঙা শিল্পে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (২৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরো কয়েকটি।

তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। যে সকল ইয়ার্ড এখনও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নিয়মনীতি অনুসরণ করতে পারেনি তাদেরকে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।

পরিবেশ দূষণ রোধ এবং জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিকমান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এছাড়া নৌপরিবহন উপদেষ্টা জাহাজ ভাঙা শিল্পে যে সকল শ্রমিকরা নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী শ্রম নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেন।

উপদেষ্টা আরো বলেন, সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরো ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌপরিবহন খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে।

শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।