AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রাম বিমানবন্দরে আমাদানি নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রাম বিমানবন্দরে আমাদানি নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ০৫:৫৪

আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ জুলাই) আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট (BS-350) এ আসা দুই যাত্রীর ব্যাগেজে এসব পণ্য পাওয়া যায়।

আবুধাবি থেকে আসা ওই দুই যাত্রীর একজন হলেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা নূর নবী, (পাসপোর্ট নং- A15019271) ও অপরজনের নাম মো. মিজানুর রহমান (পাসপোর্ট নং- A00331477)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুজনের ব্যাগেজ তল্লাশি করে পাওয়া নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৯২০ পিস পাকিস্তানি ডিউ ক্রিম। জব্দ এসব পণ্যের বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম ব্যাগেজ স্ক্যানিং শুরু করে।

এসময় দুই যাত্রীর ব্যাগেজে আমাদানি নিষিদ্ধ সিগারেট ও ক্রিম পাওয়া গেছে। তবে ওই দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।