AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

হালদা নদীতে মৃত মৃগেল মা মাছ উদ্ধার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

হালদা নদীতে মৃত মৃগেল মা মাছ উদ্ধার

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৫ ১৩:৩৬

চট্টগ্রামের হালদা নদীতে ফের কার্পজাতীয় মা মাছের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে জোয়ারে ভেসে আসা একটি মৃত মা মৃগেল মাছ উদ্ধার করে নৌ পুলিশ। ওজন প্রায় ১৩ কেজি।

রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রমজান আলী জানান, নিয়মিত টহলের সময় নদীর মাঝখানে ভেসে থাকা মাছটি চোখে পড়ে। পরে সেটি বোটে তুলে ডাঙায় এনে মাটিচাপা দেওয়া হয়, কারণ মাছটি তখন পচে গিয়েছিল।

হালদা রিসার্চ ল্যাব সূত্র জানায়, মাছটির সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে পচন ধরায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।