AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মহসিন কলেজে ছাত্রলীগ নেত্রীকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মহসিন কলেজে ছাত্রলীগ নেত্রীকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪ মে, ২০২৫ ১২:২৯

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে কলেজ ক্যাম্পাস থেকে আটকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে চকবাজার থানা পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে অভিযোগ করেন কলেজ শিক্ষার্থীরা।

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের খবরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে।

তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।