AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাউজানে পৃথক দুটি হত্যা মামলায় পলাতক দুই আসামি ধরল র‌্যাব | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাউজানে পৃথক দুটি হত্যা মামলায় পলাতক দুই আসামি ধরল র‌্যাব

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১০:৩৪

চট্টগ্রামের রাউজানে প্রবাসী কমর উদ্দিন জিতু ও প্রতিবন্ধী রুপন নাথ হত্যা মামলার দুই পলাতক আসামি কাদের ও প্রান্ত নাথকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় ফটিকছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী কমর উদ্দিন জিতু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদের প্রকাশ কেলা কাদেরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর আকবরশাহ থানাধীন কালিরহাট এলাকা থেকে গ্রেপ্তার হয় রাউজান থানার প্রতিবন্ধী রুপন নাথ হত্যা মামলার আসামি প্রান্ত নাথ।

আজ সোমবার (১১ আগষ্ট) এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।