AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সীতাকুণ্ডে অচেনা ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সীতাকুণ্ডে অচেনা ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ০৭:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূল থেকে পঞ্চাশোর্ধ বয়সী এক অচেনা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাবাজার সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার সমুদ্র উপকূলে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসে।

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার সমুদ্র উপকূলের বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে কেওড়া বাগানের ভেতরে একটি মরদেহ সাগরের জোয়ারের পানিতে ভাসতে থাকা অবস্থায় দেখতে পাই।

আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।