AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বোয়ালখালীতে বহু মামলার আসামি গ্যাস বাবুল মদসহ গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বোয়ালখালীতে বহু মামলার আসামি গ্যাস বাবুল মদসহ গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ০৭:৫০

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরনদ্বীপ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন ১০ মামলার আসামি মো. বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুল।

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাতে বাবুলের বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে রাখা প্লাস্টিকের বস্তা ভর্তি দুইশ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার বাবুল ওই এলাকার মোজাহের মিয়ার ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, বাবুল বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখার গোপন তথ্য পেয়ে অভিযান চালায় টিম বোয়ালখালী। এসময় দুইশ লিটার চোলাই মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি বলেন, গ্রেপ্তার বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।