AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ভুজপুরে রাতের অন্ধকারে বসতঘরে হামলা-ভাঙ্গচুর, আটক ৩ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ভুজপুরে রাতের অন্ধকারে বসতঘরে হামলা-ভাঙ্গচুর, আটক ৩

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৩:২০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হাসনাবাদ জায়গা দখলে নিতে রাতের অন্ধকারে বসতবাড়িতে দলবল নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

হামলায় টিনের বসতঘর ভেঙে তছনছ ও সীমানা বেষ্টনী ভাঙচুর করে অনত্র ছুড়ে ফেলা হয়েছে। তাছাড়া ঘরে রক্ষিত স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ এনে থানায় মামলা করেছেন ভুক্তভোগী জামাল উদ্দিন।

অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে হামলার ঘটনায় জড়িত ৩ আসামিকে আটক করতে সক্ষম হয় ভূজপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, দাঁতমারা এলাকার আব্দুল মালেকের ছেলে মুহাম্মদ জসিম, মইন উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন, আজিজুল হকের ছেলে নাজিম উদ্দিন।

ভূজপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মুনাফ আটকের তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে এ মামলার তিনজনকে আটক করা হয়েছে।

এর আগে, গত ৯ আগস্ট (শনিবার) রাত ২ টার দিকে হামলা চালিয়ে একটি টিনশেট ঘর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে ফেলে সন্ত্রাসীরা। বাড়ির সীমানা প্রাচীর ভেঙে উপড়ে ফেলে দেয়া হয়। কেটে ফেলা হয়েছে অসংখ্য ফলজ গাছ।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জামাল উদ্দিন বাদী হয়ে প্রতিবেশী মো. জসিম, বোরহান উদ্দিন, মো. সেলিম, মো. আজম, বেলাল, দেলোয়ার হোসেন প্রকাশ দেলা, মোহাম্মদ আজম ও পারভীন আক্তারসহ অজ্ঞাত কয়েজনকে আসামি করে ভূজপুর থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, কিছুদিন পূর্ব জায়টা আমরা খরিদ করেছি। সেখানে টিনের বেষ্টনী ও একটি টিনশেট ঘর ছিল। ঘরে একটি পরিবার ভাড়া নিয়ে থাকত। জায়গা-জমির বিরোধ থাকতে পারে। তা সামাজিক বৈঠক বা আইন আদালতের মাধ্যমে সুরাহা করা যায়। কিন্তু এভাবে সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে ২০/৩০ জন লোক এনে ভাংচুর চালাবে তা কল্পনার বাইরে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।