AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

হাটহাজারীতে ২ বছরের শিশু জিহাদ পুকুরে ডুবে মারা গেছে | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

হাটহাজারীতে ২ বছরের শিশু জিহাদ পুকুরে ডুবে মারা গেছে

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৫১

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জিহাদ (২) নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত জিহাদ ওই এলাকার বাকর আলি তালুকদার বাড়ির জাহেদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত মসজিদের সামনের পুকুরে পড়ে যায় জিহাদ।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার দাদী পুকুরে নেমে জিহাদকে উদ্ধার করেন।

জিহাদের চাচা সাইদুর ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে জিহাদ ঘর থেকে বের হয়ে মসজিদের পুকুরে পড়ে যায়।

পরে আমার মা পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদ আসর জানাজা শেষে জিহাদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।