AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১২:৪৪

চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজ থেকে সাগরে পড়ে আনোয়ার আজম নামে এক নাবিক নিখোঁজ হয়েছেন। তিনি নবাব খান নামে একটি জাহাজে সুপারভাইজার হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, বঙ্গোপসাগরের পতেঙ্গা সী-বিচ এলাকায় সাগরে তিন থেকে চার নটিকেল মাইল দূরে জাহাজটি নোঙ্গর করা ছিল।

রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আনোয়ার জাহাজে সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

কোস্টগার্ড ও নৌ পুলিশ তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সোমবার (১৮ আগস্ট) দুপুর পর্যন্তও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারের পরিবার। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।