AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৩:৪২

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামে ২য় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে।

নিহতের মামা সিরাজ জানান, শিশু আশিকুল ইসলাম দুপুরে প্রতিবেশী ২ জন ছেলের সাথে খেলতে যায়। এসময় অজ্ঞতা:বশত পাশ্ববর্তি একটি পুকুরে পড়ে যায়।

পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে, পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। এঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।