AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ইজিবাইকে মিলল দেড় কোটি টাকার ইয়াবা, আটক ১ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ইজিবাইকে মিলল দেড় কোটি টাকার ইয়াবা, আটক ১

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৪:৪১

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও একটি ইজিবাইকসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়।

অভিযানে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”