AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৯ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৯

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ০৬:৩৫

সিদ্ধিরগঞ্জে পাইনাদি পূর্বপাড়া ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড, ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫) হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দগ্ধদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রথমে প্রো এ্যাক্টিভ হাসপাতাল সাইনবোর্ড পাঠানো হয় কিন্তু তারা সেখানে না রেখে ঢাকায় বার্ন ইউনিটে প্রেরণ করেন।

তাহেরা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম বলেন, ‘অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধদের সবার বাড়ি কুমিল্লার দেবীদ্ধারের দলাশ গ্রামে।’

মরিয়ম আরো বলেন, ‘আমার বোড় বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিল। রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়।’

স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, ‘অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতেন। কিছুদিন আগে রশিদ মারা যান কিন্তু তার তিন মেয়ে জামাই ও নাতি-নাতনীসহ তিনটি কক্ষে ভাড়া থাকতেন। এর মধ্য দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, ‘ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে।’