AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এনামুল হক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এনামুল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ০৪:২৩

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদুয়া নয়া পাড়া গ্রামের কৃতি সন্তান, সমাজসেবক ও ব্যবসায়ী মো. এনামুল হককে এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, এডহক কমিটির সভাপতির মৃত্যুজনিত কারণে উক্ত বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য প্রবিধানামালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিকে অবশিষ্ঠ মেয়াদের জন্য এডহক কমিটির সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

নব গঠিত পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনামুল হক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ে সভাপতি হয়ে কাজ করার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার থাকবে।

বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।