AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

১৭ বছর পর র‍্যাবের হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

১৭ বছর পর র‍্যাবের হাতে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ০৭:০৯

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাককে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে হাটহাজারীর মেখল থেকে গ্রেপ্তার হয় সাজাপ্রাপ্ত এ আসামি।

গ্রেপ্তার মো. আব্দুর রাজ্জাক হাটহাজারী উপজেলার গড়দুয়ার গ্রামের বাসিন্দা মৃত কবির আহমদের ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার মামলা নং-৪৩(৯)২০০৮, জিআর-৮৬৯/৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/৩৩(১) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাক হাটহাজারী থানাধীন পূর্ব মেখল বাদামতল এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৭ আগষ্ট) সকালে র‌্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আব্দুর রাজ্জাকের তার বিরুদ্ধে একটি মামলায় পরোয়ানা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৭। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাবের এ কর্মকর্তা।