AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১২:০১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী একটি কাভার্ডভ্যানও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার যুবকরা হল-গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ দু’জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বললেন ওসি।