AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

লোহাগাড়ায় ২ ইভটিজারকে জেল-জরিমানা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

লোহাগাড়ায় ২ ইভটিজারকে জেল-জরিমানা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ০৬:২০

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত থেকে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান (১৮)।

জানা যায়, উপজেলার আমিরাবাদে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবৎ কামার দিঘীর পাড়স্থ সাইনবোর্ড এলাকায় উত্ত্যক্ত করে আসছিলেন ঐ দুই ব্যাক্তি ।

পরে ছাত্রীরা প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে তথ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিং এর দায়ে দুই যুবককে দণ্ড প্রদান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’