AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:২৮

চট্টগ্রামে বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো.আলমগীর প্রকাশ আলাউদ্দিন।

কর্ণফুলীতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মো. জয়নালের অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর একই এলাকার আবুল কাশের বাড়ির আব্দুল খালেকের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সদ্য বিবাহিত আলমগীর নগরীর আন্দরকিল্লায় একটি ছাপাখানায় কাজ করার পাশাপাশি তার বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে পার্টটাইম কাজ করতেন।

পরিবার ও স্থানীয়রা জানান, গত ২৮ আগস্ট ধুমধাম করে আলমগীরের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আনন্দে কাটছিল তাদের দিন।তবে বুধবার আন্দরকিল্লার ছাপাখানা থেকে এসে প্রতিদিনের মতো তিনি অটোরিকশার গ্যারেজে যান।

সেখানে রাত ১২টার দিকে একটি অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিকলবাহা সাউথ হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।