AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১০:৩৯

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছরা ইউনিয়নের বারতাকিয়া রেল স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেইনে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২টায় এ দূর্ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বারতাকিয়া রেল স্টেশন সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না

এ বষয়ে বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, খবর পেয়ে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে ঘটনাস্থলে পৌছান উদ্ধারকারী টিম। তারা লাইনচ্যুত বগিটির চাকা লাইনের উপর তুলতে সক্ষম হয়েছে। দ্রুত এটি অন্যত্র সরিয়ে নেয়া হবে।