AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে নারী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে নারী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ০৮:৪৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনের ব্যবধানে নয় বছরের এক শিশু কণ্যা এবং মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় ঘটনা দুটি ঘটে। অভিযোগ পেয়ে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, পলাতক রয়েছেন আরো এক যুবক।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় নয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের পরপর নিশান দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

‎অন্যদিকে, গতকাল শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভিকটিম নিজেই।

পরে মামলার সূত্র ধরে অভিযানে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার সিএনজি চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আজিজ নামের একজন পলাতক রয়েছে।

অভিযুক্ত আসামি দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি ভুক্তভোগীদের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।