AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:১৪

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তানজিবা সাইফুল তিশমা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

গতকাল রবিবার বিকেলে বাস থেকে নামার সময় রাস্তায় পড়ে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিবা সাইফুল তিশমা হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

তিশমা তার পরিবারের সঙ্গে নগরের মুরাদপুর এলাকায় থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিশমার বাবা সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন এবং সন্তানের মৃত্যুতে আহাজারি করেন।