AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে একাধিক ইসলামী সংগঠনের দেয়াল চিকা মুছে দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে একাধিক ইসলামী সংগঠনের দেয়াল চিকা মুছে দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩১

চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে ক্যাম্পাসের দেয়ালে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দেয়াললিখা (চিকা) মুছে ছাত্রদল লেখার অভিযোগ উঠেছে। এতে করে কলেজে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৩ সেপ্টম্বর) এ ঘটনা ঘটেছে। ছাত্র ইসলামী সংগঠন গুলো ছাত্রদলকে দায়ি করলেও তা অস্বীকার করেছেন কলেজ ছাত্রদল সভাপতি আরাফাত উদ্দিন।

শিবিরের মিরসরাই উপজেলা সভাপতি মো. সাকিব হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দেয়ালচিকা মুছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের গ্রাফিতির ওপর নিজেদের নাম লিখেছে ছাত্রদল।

মুছে দেওয়ার ১৫ মিনিট পর কলেজ ছাত্রদল সভাপতি সেক্রেটারি হাতে কালো রং স্প্রে দেখা যায়।

তিনি বলেন, হিংসার রাজনীতি বন্ধ হোক। আমরা শান্তির ক্যাম্পাস চাই তবে গায়ে পরে লাগতে আসবেন না আদর্শ দিয়ে প্রতিযোগিতা করুন।

নিজামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. আরাফাত উদ্দিন জানান, আমাদের বিরুদ্ধে শিবিরের করা অভিযোগ সত্য নয়।

আমরা কেন তাদের দেয়াল লিখন মুছতে যাব। আমাদের মধ্যে আরো গ্রুপ রয়েছে। রাতের আঁধারে কে করেছে আমরা জানি না।