AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১১

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শহীদ (৩৩) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদ গাইবান্ধা জেলার চন্ডীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন ছিনতাইকারী যাত্রী সেজে ভুক্তভোগী শহীদের রিকশায় ওঠেন। রিকশাটি কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা শহীদের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে শহীদকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।