AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪০

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর দেড়টায় বারৈয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় মাঈনুদ্দিন পেট্রোল পাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জোরারগঞ্জ থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপপরিদর্শক হান্নানের নেতৃত্বে পুলিশের টহল চলাকালীন গোপনে সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

গোপন তথ্য জানা যায়, সোনাপাহাড় মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পিছনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে খোলা জায়গায় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে। তারা আশপাশে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল ডাকাত দলের আসামী ইকবাল হোসেন প্রকাশ হাসান (৩৫), শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ মো. সম্রাট (২৫) ও মো. রিফাত (২৫)কে ডাকাতির সরঞ্জামসহ আটক করতে সক্ষম হয়।

এসময় অজ্ঞাতনামা ৮/১০ ডাকাত অন্ধকারে দিক-বেদিক দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা সবাই বারৈয়ারহাট পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. ইকবাল হোসেন প্রকাশ হাসান ১৮টি মামলার আসামী এবং তার বিরুদ্ধে ২টি গ্রেফতারী পরোয়ানা ও আসামী শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ মো. সম্রাট ৬টি মামলার আসামী এবং এর বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি অপরাধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।