AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৮:৪২

সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।